বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বর্তমান সরকারের আমলে দেশের যোগযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি হয়েছে-এমপি জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার মতায় আসার পর দেশের যোগযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। এর ধারাবাহিকতায় হবিগঞ্জ-সদর লাখাই আসনেও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। এই রাস্তার কাজের উদ্বোধন হওয়ায় এলাকার জীবন যাত্রায় গতিশীলতা আসবে বলে আমি মনে করি। সম্প্রতি ৫৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ গরীব মানুষের দল। এ দল ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলেই দেশে শুধু লুটপাট আর বোমাবাজি হয়।
হাজী ছাবু মিয়া সরদারের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত ও আব্দুল্লাহ সরদার, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামাদ মেম্বার, ইছাক আলী সেবন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান ইমরান, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বুলবুল খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com