মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে দুঃস্থ মহিলাদের মধ্যে ভিজিডি চাল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৪৯৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে সুবিধাভোগী দুস্থ মহিলাদের মধ্যে ২০১৫-১৬ চক্রের ভিজিডি খাদ্যশস্য বিতরণ শুরু হয়েছে। গতকাল বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে জানুয়ারী ও ফেব্র“য়ারী মাসের ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। বিতরণের পূর্বে ১শত ২১ ব্যাগে ৬ হাজার ১৬ কেজি চাল খাদ্য গোদাম থেকে ইউ.পি প্রাঙ্গণে ভিজিডি সুবিধাভোগীদের উপস্থিতিতে পৌছানো হয়। বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ ও ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ট্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, ইউ.পি মেম্বার মোতাব্বির হোসেন, আয়ুব আলী, ময়না মিয়া, ইশ্রাব আলী, নূর আহাম্মদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান, মহিলা সদস্যা আম্বিয়া খাতুন, শিরিকা বেগম, সাবেরা খাতুন, ইউ.পি সচিব রাজন চন্দ্র নন্দী, টিসি বুলবুল ধর, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী প্রমূখ।
উল্লেখ্য সম্প্রতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আগুনে ভিজিডি কার্ড ভষ্মিভূত হওয়ায় এবারের তালিকাভূক্তিদের কার্ড ইস্যু করা সম্ভব হয়নি। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শক্রমে শুধুমাত্র মাস্টার রোলের মাধ্যমে ভিজিডি মালামাল বিতরণ করা হয়েছে বলে ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com