বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশিষ্ট সমাজকমী নারী নেত্রী কলিকে নবীগঞ্জে ও ঢাকায় ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫
  • ৭৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ মানবাধিকার আইন সালিশ ও পরিবেশ রক্ষা ফাউন্ডেশন (মাসাব) যুক্তরাজ্য শাখার এর চেয়ারম্যান হিসাবে শপথ নিতে গত মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী তরুনা হোসেন কলি। এ সময় ঢাকা শাহজালাল 10432487_445249218966488_349111021639162338_n copyআন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, চুনারুঘাট পৌর সভার মেয়র নাজিম উদ্দিন বাংলাদেশ মানবাধিকার আইন সালিশ ও পরিবেশ রক্ষা ফাউন্ডেশন (মাসাব) এর কেন্দ্রীয় সেক্রেটারী সৈয়দ এনামুল হক নিপু, পরিচালক সৈয়দ সানাউল হক ও আক্তারুজ্জামান সেলিম, প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম মুকুল।
এদিকে তিনি গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জে পৌছুলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবীগঞ্জস্থ সালামতপুর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ মানবাধিকার ফাউন্ডেশনের আইন সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুল আলীম ইয়াসিনী, উপজেলা যুবলীগের নেতা মুহিবুর রহমান, দেবপাড়া ইউপি যুবলীগ সভাপতি শামীম আহমদ, কুর্শি ইউনিয়নের যুবলীগের সভাপতি নেছার আহমদ জগলু, শ্রমিক লীগ নেতা দিলশাদ মিয়া, মানবাধিকার কর্মী মুক্তার হোসেন তালুকদার, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, আব্দুল জলিল, ছাত্রলীগ নেতা এম এ সবুর, আউশকান্দি বাজার ব্যবসায়ী নেতা অলিউর রহমান চৌধুরী,কায়সার হামিদ, সাংবাদিক শাহ মুসা আহমদ, ব্যবসায়ী নুরুল আমীন, ছাত্রলীগ নেতা মহিনুর রহমান প্রমূখ। সভায় বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী তরুনা হোসেন কলি বলেন-আমি সবার সহযোগিতা পেলে মানবাধিকার রক্ষায় ও এলাকার গরীব দুঃখি মানুষের সেবা করে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com