বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চৌমুহনী বাজারে এক রাতে ৩ দোকানে চুরি

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চৌমুহনী বাজারের চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের মার্কেটে এক রাতে ৩টি দোকানে চুরি সংগঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে ওই বাজারের চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজ মার্কেটে চালের টিন কেটে আওয়ামীলীগ নেতা ডাঃএনামুল হক শাহরাজের জননী মেডিকেল হল, তাজুল ইসলাম উজ্জ্বলের আওয়াল কম্পিউটার্স এবং মালু মিয়ার মালেক স্টোরে প্রবেশ করে চোর। এ সময় জননী মেডিকেল হল থেকে নগদ ১২ হাজার টাকা সহ প্রায় বিশ হাজার টাকার ঔষধ পত্র, আওয়াল কম্পিউটার্স থেকে নগদ ২৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকার কসমেটিক্স ও মালেক স্টোর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকার মাল মাল নিয়ে পালিয়ে যায় চোর। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির (এস আই) কামাল হোসেন ও ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান (সোহাগ) ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com