মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নীরদাময়ী প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী দু’শিক্ষিকাকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভাধীন নীরদামীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপা চক্রবর্তী ও সহকারী শিক্ষিকা অভিসারিনী দাস এর অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রমথ সরকার এর সভাপতিত্বে অনুষ্টিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা, দানবীর শিক্ষানুগারী শচীন্দ্র লাল সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রিয়লতা পাল, সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু ও শচীন্দ্র লাল সরকারের স্ত্রী লক্ষীরাণী সরকার।
শিক্ষিকা নিশীতা সাহা তিন্নির উপস্থাপনায় মানপত্র পাঠ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দ্রুপদী সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভানু বনিক, হেনা বিশ্বাস, বিদ্যুৎ পাল, গৌরদাস, বিদায়ী অতিথি দীপা চক্রবর্তী ও অভিসারিনী দাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লায়েছ মিয়া ও গীতাপাঠ করেন পূজা দেব।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকাগণের হাতে উপহার ও ক্রেষ্ট তুলে দেন অতিথি, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। পরিশেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com