বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইসলাম বিরোধী বই নিষিদ্ধ ও লেখকদের শাস্তি দাবিতে আক্বাইদ পরিষদের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০১৫
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলাম বিরোধী বই সারাদেশে নিষিদ্ধ ও লেখকদের শাস্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আক্বাইদ পরিষদ। গতকাল শনিবার দুপুরে শহরের চৌধুরীবাজার নুরুল হেরা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়। মাওলানা তোফাজ্জল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাশহুরুল হক, মাওলানা নিয়াজুর রহমান, আব্দুল মালিক ইউসুফী, আব্দুল কদ্দুস নোমান ও সফিকুল ইসলাম। বক্তাগণ বলেন, ফারসী লেখক আলী দোস্তী ‘নবী মোহাম্মদের ২৩ বছর’ নামে যে বইটি লেখেন তা সম্প্রতি বাংলাদেশের আবুল কাসেম ও সৈকত চৌধুরী অনুবাদ করেন। ইসলাম বিরোধী বইটি একুশে বইমেলায় বিক্রি নিষিদ্ধ করা হলেও সারাদেশে অবাধে বিক্রি হচ্ছে। অবিলম্বে এই বইটি সারাদেশে নিষিদ্ধ ও লেখকদের শাস্তি দাবি করেন তারা।
বক্তাগণ বলেন, সালমান রুশদী’র নিষিদ্ধ স্যাটানিক ভার্সেস এর অনুকরণে বইটি লেখা হয়। যা ইংরেজি ভাষাতেও অনুদিত হয়েছে। তবে বইয়ে হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ)কে অসম্মান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com