বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের পুরান মুন্সেফীতে তুরস্ক প্রবাসী মোস্তাক আহমদের গরুর মাংস বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৮৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী ও উত্তর শ্যামলী এলাকার দুস্থ, অসহায় ও গরীব ৯০টি পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করেছেন তুরস্ক প্রবাসী মোস্তাক আহমেদ। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় লোকদের মধ্যে তিনি এসব মাংস বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন, রেডক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিট এর সেক্রেটারী আতাউর রহমান সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা শাহাব উদ্দিন আহমেদ, উত্তরণ সংসদের সাবেক সভাপতি এডঃ দেওয়ান আমিনুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মামুনুর রশিদ চৌধুরী বাবুল, বিশিষ্ট আইনজীবি হাফিজুল ইসলাম, উত্তরণ সংসদের সভাপতি আহমেদ কবির আজাদ, সংসদের উপদেষ্টা ফয়সল চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান গোলাম মোর্শেদ, উত্তরণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক আহছানুল হক সুজা, দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও উত্তরণ সংসদের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হাজী সামছু, কলিন চৌধুরী, মুশাহিদ আলী প্রমূখ। অনুষ্ঠানে উত্তর শ্যামলী ও পুরান মুন্সেফী এলাকার ৯০টি অসহায় দরিদ্র ও দুস্থ প্রত্যেক পরিবারকে ১ কেজি  করে মাংস প্রদান করা হয়।
ক্যাপশান ঃ দরিদ্র এক মহিলার হাতে মাংস তুলে দিচ্ছেন আতাউর রহমান সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com