বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৯৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে সাগরদীঘির উত্তরপাড়স্থ তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানার ওসি তদন্ত বিশ্বজিৎ দেব এর নেতৃত্বে এসআই ধর্মজিত সহ একদল পুলিশ সাগরদীঘির উত্তরপাড়স্থ তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশ শুক্রবার দুপুরে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ আদালত খালেদ মিয়াকে কারাগারে প্রেরণ করেন।
পুলিশ জানায়, দুটি ইউনিয়ন ভূমি অফিসে আগুন ও ছিলাপাঞ্জা এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা খালেদ মিয়াকে গ্রেফতার করা হয়। এদিকে খালেদের স্বজনরা দাবি করেছেন, তিনি কোনো নাশকতার সঙ্গে জড়িত নন। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com