শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে একের পর এক চোরাগুপ্তা হামলা ॥ অফিস পাড়ায় আতংক

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৮৩৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দেশের চলমান ঘটনায় বানিয়াচংয়ে একের পর এক চোরাগুপ্তা হামলায় অফিস পাড়ায় আতংক বিরাজ করছে। এতে উদ্বিগ্ন উপজেলা ও থানা প্রশাসন। দুর্র্বৃত্তরা এখন রাস্তায় গাড়ীতে অগ্নিসংযোগ এর পরিবর্তে লক্ষ্যবস্তু করেছে  বিভিন্ন সরকারী অফিসগুলোতে। ইতিমধ্যে দু’টি ইউনিয়ন ভূমি অফিস, বানিয়াচং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও উপজেলা মহিলা অধিদপ্তর অফিস, ইসলামীক ফাউন্ডেশন অফিস সম্পুর্ণ ও কৃষি অফিস আংশিক আক্রান্ত হয়েছে। মহিলা অধিদপ্তর ও ইসলামীক ফাউন্ডেশন এর অফিস পুড়ে ছাঁই হয়ে গেছে। এ দু’টি অফিসে নাশকতা না-কি শর্ট সার্কিট থেকে আগুন সৃষ্টি এ নিয়ে প্রশাসন নিশ্চিত করতে পারে নি। তবে অনেকেরই ধারণা এটা নাশকতা। তারপরও ব্যাপারটি খতিয়ে দেখতে একজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঝুকির মধ্যে রয়েছে বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিস ও এর আওতাধীন বিভিন্ন সাব-স্টেশনগুলো। প্রশাসন ইতিমধ্যে পুলিশের পাশাপাশি  আনসার সদস্যদের দিয়ে এসব অফিস পাড়ায় পাহারার ব্যবস্থা নিয়েছে। পুলিশ এসব চোরাগুপ্তা হামলাকারীদের গ্রেফতারে প্রতিদিনই সাড়াঁশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে এসকল নাশকতার ঘটনায় বানিয়াচং থানায় ৬টি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের ও এসকল মামলায় ২০ থেকে ২৫জনকে গ্রেফতারও করা হয়েছে। এদিকে গতকাল বিভিন্ন নাশকতার মামলায় বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী এ প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি আরো জানান, এসব চোরাগুপ্তা হামলাকারীদের ও এদের ইন্দনদাতাদের চিহ্নিত করে গ্রেফতার করতে মাঠ পর্যায়ে জোর তৎপরতা চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com