মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মহিবুর রহমানের নাম-ঠিকানা সংশোধন করে ১৮ মার্চ ফের পঞ্চম দফায় সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আদালত-১ এর বিচারক নিশাত সুলতানা এ নির্দেশ দেন। ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার আসামি বিএনপি নেতা সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র (বরখাস্ত) জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছের নাম-ঠিকানা সংশোধন করে চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মেহেরুননেছা পারুল। এর আগে তিনি ১৩ নভেম্বর নতুন ১১ জনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন। এতে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা হারিস চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও পৌর মেয়র (বরখাস্ত) জি কে গউছ কারাগারে রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে বৈদ্যের বাজার এলাকায় জনসভা থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়া ও তাঁর ভাতিজা মঞ্জুরুলসহ পাঁচজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com