বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্যামলীতে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট নাঈম-শিয়াম জুটি চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শ্যামলী আবাসিক এলাকার উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের শ্যামলী আবাসিক এলাকায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলায় লিমন-সাদী জুটি ও নাঈম-শিয়াম জুটি অংশগ্রহন করে। খেলায় লিমন-সাদী জুটিকে হারিয়ে নাঈম-শিয়াম জুটি চ্যাম্পিয়ন হয়। ফলে রানার্স আপ হয় লিমন-সাদী জুটি। খেলাটি পরিচালনা করেন টুটুল। খেলা শেষে ডাঃ জমির আলীর সভাপতিত্বে ও আল আমিন তালুকদার-এর সঞ্চালনায়  আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মোঃ শাহ নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ সিরাজুল ইসলাম, চেম্বার পরিচালক মিজানুর রহমান, দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপাপ্ত সম্পাদক ও উত্তরণ সংসদের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক চৌধুরী রাজ, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, উত্তরণ সংসদের যুগ্ম সাধারন সম্পাদক শামীম খান, মোক্তাদির হোসেন অকু, এডঃ মোঃ মোকাম্মেল হোসেন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল আহমেদ, রাজু, জুবায়েল, রাতিকুল ইসলাম জিবন, নোবেল সাদী, কাশেম, মোর্শেদ, ইমরান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com