বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ন্যাড়ার ঘরে আগুন ২৫ হাজার টাকার ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির মিছকিনপুর গ্রামে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ন্যাড়ার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউপির মিছকিনপুর গ্রামের প্রাক্তন মেম্বার আব্দুর রউপ’র বাড়ির ন্যাড়ার ঘরে রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুনের লিলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশের গোয়াল ঘরে আগুন লেগে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘরে অবস্থানরত গরু গুলো অন্যত্র সড়িয়ে নেয়ায় রক্ষা পায়। তবে ন্যাড়ার ঘর সম্পুর্ণ ও গরুর ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির পরিমান প্রায় ২৫ হাজার টাকা হবে বলে বাড়ির মালিক জানিয়েছেন। আগুনের সুত্রপাত কিভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে এলাকাবাসী নবীগঞ্জের দমকল বাহিনীর দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তোলেছেন। খবর পেয়ে বালাগঞ্জ ও মৌলভীবাজার থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে সহযোগীতা করলেও নবীগঞ্জের দমকল বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জের দমকল বাহিনীর দায়িত্বরত এক কর্মকর্তা জানান, মৌলভীবাজার ও বালাগঞ্জ থেকে দমকল বাহিনী পৌছার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন মনে করিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com