বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে সরকারী গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পার্শ্ববর্তী সরকারী মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে ওই সড়কের শিবগঞ্জ বাজারে গাছ কাটার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। হবিগঞ্জের সড়ক ও জনপথ বিভাগ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানালেন কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারের সন্নিকটে অবৈধভাবে একটি স’ মিল গড়ে উঠার পর থেকে উক্ত সড়কের নিকটবর্তী সরকারী মুল্যমান বিভিন্ন জাতের গাছ মিল মালিক নানা অজুহাতে কেটে নিয়ে যান। সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে নিয়ে যাওয়ায় সরকার অনেক টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। আর এসব কাজে স্থানীয় প্রভাবশালীদের হাত থাকায় কেউ কিছু বলতে সাহস পায়না বলেও অভিযোগ রয়েছে। গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের নিকটবর্তী সরকারের জায়গায় প্রায় ৫০/৬০ হাজার টাকার মুল্যের একটি মুল্যমান গাছ ওই স’ মিল মালিক কালিয়ারভাঙ্গা ইউপির পুরানগাঁও গ্রামের আলীম উদ্দিনের ছেলে শুকুর মিয়া কেটে নিয়ে যান। খবর পেয়ে স্থানীয় তহশীলদার সরজমিনে গেলে ওই প্রভাবশালীরা ভূমি দাবী করে তাদের বিদায় করে দেন। এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এস.ডি রুকুনুজ্জামান জানান, খবর পেয়ে অফিস থেকে লোক পাঠানো হযেছে এবং গাছ কাটা বন্ধ রয়েছে। তদন্ত করে গাছের মালিকানা সরকারের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com