বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যানজট নিরসনে অটোরিক্সা ও হিউম্যান হলার স্ট্যান্ড অপসারণের নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকা যানজট মুক্ত করতে রাস্তা থেকে অটোরিক্সা ও হিউম্যান হলার স্ট্যান্ড অপসারণের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও উম্মে কুলসুম এ নির্দেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে শহরের খোয়াই মুখ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাস্তায় অটোরিক্সা ও হিউম্যান হলার স্ট্যান্ড থাকায় ওই এলাকায় সবসময়ই চরম যানজট লেগে থাকে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে স্ট্যান্ড অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এসময় পরিবহন নেতৃবৃন্দ স্ট্যান্ড অপসারণের জন্য ৩ দিনের সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। এদিকে, রাস্তায় অবৈধ পার্কিংয়ের অভিযোগে দু’টি হিউম্যান হলারকে ২শ’ টাকা করে ৪শ’ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com