বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে শহরে বিকট শব্দে ট্রাক্টর চলাচল ॥ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আইন শৃংখলা কমিটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহরে বিকট শব্দে দিনে দুপুরে ট্রাক্টর, ট্রাক চলাচল করছে। এতে পুলিশ পড়েছে বিপাকে। আটক করলেও বিপদ, না করলেও বিপদ।
গতকাল বুধবার বিকেলে বিকট শব্দে শহরের কোর্ট স্টেশন এলাকায় ট্রাক্টর চলাচলের সময় সদর থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশ ওই ট্রাক্টরটিসহ চালককে আটক করেন। আটককৃত চালক শহরের কামড়াপুর এলাকার জ্যোতি লাল কুরির পুত্র মিঠু কুরি (২৫)। উল্লেখ্য আইন শৃংখলা কমিটির সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় শহর দিয়ে ট্রাক্টর চলাচল করতে পারবে না। কিন্তু এই আদেশ উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল দিনে দুপুরে বিকট শব্দে প্রধান সড়ক দিয়ে ট্রাক্টর চালাচ্ছে। এতে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। নাম না প্রকাশে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ট্রাক্টর ও ট্রাক আটক করলেও প্রভাবশালী মহল ছাড়িয়ে নেয়। এতে আমাদেরকে অসুবিধায় পড়তে হচ্ছে। গাড়ি আটক করলেও বিপদ না করলেও বিপদ। নেতাদের তদবির না রাখলে চাকরিচুত্য করারও হুমকি দিচ্ছেন। এমনকি অনেক সময় নিজেদেরকে সরকার দলীয় নেতা পরিচয় দিয়ে জুর পূর্বক অনেক গাড়ি নিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com