শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বিদেশের কারাগারে ৪ হাজার বাংলাদেশি

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংসদকে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা অপরাধে ৪ হাজার ৫৭৭ জন বাংলাদেশি আটক রয়েছেন বলে সংসদে জানিয়েছেন। সরকারি দলের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, এর মধ্যে, মালয়েশিয়ায় ২ হাজার ১৩১ জন, সৌদি আরবে ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৫২ জন, কুয়েতে ৭৫ জন, বাহরাইনে ১৩ জন, ইরাকে ১২০ জন, দক্ষিণ কোরিয়ায় ৫ জন, তুরস্কে ১৪ জন, লেবাননে ১০৪ জন, জাপানে ১৩ জন, মালদ্বীপে ৪০ জন, ওমানে ৫০১ জন, মিশরে ২০ জন, ইরানে ১৭ জন এবং বুলগেরিয়াতে ৬ জন রয়েছেন।
আটককৃতরা হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, মারামারি, ছিনাতাই, মাদক দ্রব্যের ব্যবসা, অপহরণ, ওয়ার্ক পারমিট না থাকা, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অবস্থান করা, ওয়ার্ক পারমিটের অবৈধ ব্যবহার, অবৈধ অনুপ্রবেশ প্রভৃতি কারণে কারাগারে আটক রয়েছেন। আটককৃত কর্মীদের বাংলাদেশি দূতাবাস/হাইকমিশনের মাধ্যমে মুক্ত করতে আইনগত সহায়তা দিয়ে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার ফলে ইতোপূর্বে মালয়েশিয়ায় ২ লাখ ৬৭ হাজার ৮০৩ জন, সৌদি আরবে প্রায় ৮ লাখ এবং ইরাকে ১০ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধকরণের আওতায় আনা সম্ভব হয়েছে।
এছাড়া অন্যান্য দেশে অবৈধভাবে যেসব বাংলাদেশি কর্মী বসবাস করছেন, তাদেরও পর্যায়ক্রমে বৈধকরণের বিষয়ে শ্রম কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান মন্ত্রী। মাহমুদ উস সামাদ চৌধুরীর অন্য আর এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ইউরোপ আমেরিকাসহ বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করা হয়। ১৬০টি দেশে কর্মী প্রেরণ করা হলেও মূলত মধ্যপ্রাচ্যের দেশ সমূহে কর্মী বেশি প্রেরণ করা হয়।
এসব দেশের পাশাপাশি পশ্চিমা দেশে অধিকহারে বাংলাদেশি কর্মী প্রেরণের বিষয়ে শ্রম কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টার ফলে ২০০২ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত বিএমইটির ছাড়পত্র নিয়ে যুক্তরাজ্যে ১০ হাজার ৬৬ ও ইতালিতে ৫৫ হাজার ৪৭০ জনসহ মোট ৬৫ হাজার ৫৩৬ কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে ইউরোপীয় দেশগুলোতে গমন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com