শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৩টি কুপি বাঘের বাচ্চা আটক ॥ বড়টি পালিয়ে গেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ১০১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামে গতকাল ৩টি কুপি বাঘের বাচ্চা আটক করা হয়েছে। এ সময় বড় একটি বাঘ দৌড়ে পালিয়ে যায়। এ খবর এলাকায় জানাজানি হলে শত শত উৎসুক মানুষ বাঘ গুলোকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়। এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল রোববার দুপুর ১ টার দিকে হঠাৎ লন্ডন প্রবাসী মাওঃ জিল্লুর রহমান এর বাড়ীর পুরাতন ঘরের লাকড়ীর নিছে দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে বাঘের বাচ্চা গুলোকে আটক করেন এবং  বড়টি পালিয়ে যায়। পরে মাওঃ জিল্লুুর রহমান এর ছোট ছেলে মোঃ মনসুর আহমদ নাঈম হবিগঞ্জ বন বিভাগের সাথে যোগাযোগ করলে হবিগঞ্জ বন বিভাগ থেকে বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ এর কর্মকর্তা তোফায়েল আহমদ চৌধুরী ও মোঃ রাসেদুল কবির বনকাদিপুর গ্রাম তাদের বাড়ি আসেন। এসময়  মিছবাহুজ্জামান ও লন্ডন প্রবাসী আহমদ কবির অনু সহ স্থানীয় লোকজন বাঘের বাচ্চা গুলো তাদের হাতে তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com