শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জেলা জামায়াত-শিবিরের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০ দলীয় ঐক্যজোটের ডাকে দেশ ব্যাপি হরতাল ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। হবিগঞ্জ পৌরসভা মাঠে ২০ দলীয় জোট হবিগঞ্জ জেলা শাখার ব্যানারে গণমিছিল পূর্বে জামায়াতে ইসলামীর জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা মুশাহীদ আলী ও ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগের নেতৃত্বে শহরের শায়েস্তানগর এলাকা থেকে জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিলটি পৌর মাঠে এসে গণমিছিলে মিলিত হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর আমীর কাজী মহসিন আহমদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মীর জমিলুননবী ফয়সল, সাবেক জেলা সভাপতি প্রভাষক মোঃ নজরুল ইসলাম, জেলা এইচ আর ডি সম্পাদক মোঃ হাবীবুর রহমান খান, জেলা প্রকাশনা সম্পাদক এস এম নাদির শাহ্, জেলা অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্র কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, শহর সভাপতি মোস্তফা কামাল, কলেজ সভাপতি মোস্তফা আল হোসাইন, সদর সভাপতি আজহারুল ইসলাম, পলিটেকনিক সভাপতি আব্দুস সালাম, শিবির নেতা মুহিবুর রহমান, আজহারুল ইসলাম মোয়াজ, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল জলিল, নূর মোহাম্মদ লিটন, মোঃ সোহেল, শিবির নেতা তামিম চৌধুরী, রাহিক চৌধুরী, মিজান, মির্জা ফয়ছল সহ দেড় শতাধিক নেতা কর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com