মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা থেকে সিলেটমুখী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনে  পেট্রলবোমা নিক্ষেপের সাথে সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক হচ্ছে-ঘটনাস্থলের পার্শ¦বর্তী বড়গাঁও গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে আলী হোসেন ভূইয়া (৩০)। বৃহস্পতিবার দিবাগত ৩ টার দিকে তাকে আটক করে পুলিশ। সে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার সাটিয়াজুরী-রশিদপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এঘটনায় একজন রেলকর্মচারী আহত হন। নিক্ষিপ্ত পেট্রোল বোমাটি ট্রেনের “ঙ” নং বগীতে পড়ে ছিটকে নিচে পড়ে যায়। এতে ট্রেনটির কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com