মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিজামপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে দু’দল লোকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের উজ্জল মিয়ার সাথে পারভীন বেগমের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় পারভীন আক্তার (৪০), জোসনা বেগম (৩০), কুলসুমা (৪৫), উজ্জল (১৭), ও কাদির মিয়া (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com