মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ডেল্টা লাইফ’র মৃত্যুদাবী চেক হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ডেল্টা লাইফ ইন্সুরেন্সের গ্রাহক নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের সমুজ আলীর মৃতু দাবী চেক প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় ডেল্টা লাইফের নবীগঞ্জ এজেন্সী অফিসে তার নমিনী নাজমা বেগমের পক্ষে দেলোয়ার হোসেন তানবীর ৮ লাখ ৪০ হাজার টাকার চেক গ্রহন করেন। হবিগঞ্জ জেলা ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ইনচার্জ বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও নবীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার প্রণব দেবের পরিচালনায় আয়োজিত মৃত্যু দাবী চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, পুবালী ব্যাংকের নবীগঞ্জ শাখা ব্যবস্থাপক নোমান মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি ও জেলা হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি শেখ শাহনুর আলম ছানু। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের গণ-গ্রামীন বীমা ডিভিশনের ইউনিট ম্যানেজার ও নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য করুণাময় দে, ডেল্টা লাইফের ইউনিট ম্যানেজার মজিদুর রহমান মজিদ, তনয় গোপ, দিলীপ গোপ, নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ডেল্টা লাইফের ফিনান্সিয়াল এসিস্ট্যান্ট অরবিন্দু রায়, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মোঃ ফজলুল হক, ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মহিউদ্দিন আকন্দ। উল্লেখ্য, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের গ্রাহক সমুজ আলী ৮ লাখ ৮৪ হাজার টাকার একটি বীমা করেন এবং এক বছরে এক কিস্তিতে ৮৪ হাজার টাকা জমা দিয়ে মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে ডেল্টা লাইফ তার ৮ লাখ ৮৪ হাজার টাকার মৃত্যুদাবী চেক প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com