মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ছাত্র ধর্মঘটের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সারাদেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীসহ বিরোধী মতাবলম্বীদের ক্রসফায়ার, গুম, অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দাবীতে ও ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় ধর্মঘট পালিত হয়েছে। গতকাল থেকে প্রতিষ্ঠানের সব ধরণের নিয়মিত ক্লাস ও পরিক্ষা স্থগিত রাখা হয়েছে। এর আগে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয়। সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে অফিস ভবনের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রদল নেতা মঈনুল ইসলাম এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শয়ন আহমেদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, ছাত্রদল নেতা সুলতান আহমেদ তারেক, বারিক মিয়া, সাইফুর রহমান রাজন, শেখ সাফিউর রহমান, শোয়েব আহমেদ, ইব্রাহিম আলী, কাউছার আলম, তোফাজ্জুল ইসলাম, রাসেদ আলী, রাশিদুল ইসলাম, জহিরুল ইসলাম, আহসানুজ্জামান মান্না, তৌহিদ চৌধুরী, শুভ আহমেদ, শাকিল আহমেদ, রুবেল আহমেদ, আকিকুর রহমান, মুাজাক্কির হোসেন, শায়েক, পিকু, জোটন, ঝিনুক, আফজল, আলমগীর, মইনুল, আলামিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com