বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ উপজেলা তালামীযের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আনজুমানে আল ইসলাহ ইংল্যান্ড ওয়াল্ড্যহাম শাখার সাংগঠনিক সম্পাদক জননেতা মোহাম্মদ আলী ছালিক বলেছেন, তালামীযে ইসলামিয়া হাটি হাটি পা পা করে আল্লাহ ও তার রাসূল (সঃ) সন্তুষ্টির নিমিত্বে আজ ৩৫ বৎসর পর্দাপন করেছে এবং রাসূল (সঃ) এর আদর্শ অনুসরন করে মুসলিম ছাত্র সমাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন মহানবী (সঃ) নীতি আদর্শ আমাদের অনুসরন করতে হবে। তিনি গতকাল বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ শহরস্থ কার্যালয়ে বিকালে শাখার সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল মন্নান এর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সহÑ সভাপতি ছাত্রনেতা মোঃ আব্দুল মুহিত রাসেল। অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের প্রচার সম্পাদক মোঃ সামসুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শিপন, প্রশিন সম্পাদক সাহিদ আলম, নবীগঞ্জ পৌর তালামীয সভাপতি শাহ মোঃ মহসিন ইসলাম, সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন সবুজ, সাধারন সম্পাদক শাহজামাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোঃ রাইয়ান, পৌর তালামীযের সাবেক সাধারন সম্পাদক মোঃ মুহিতুর রহমান, অফিস সম্পাদক শাহরিয়ার আহমেদ (শাওন), মোঃ এনামুল ইসলাম ,রিবু চৌঃ ওয়াকিল মিয়া, স্বাদ ইসলাম, সাইদুল ইসলাম, প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com