বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের টঙ্গী টিলায় বার্ষিক ওরসে লাখো ভক্তের সমাগম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের টঙ্গী টিলা পাহাড়ে হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সঙ্গী খাজা শাহ দাউদ (রঃ) ও তার সঙ্গী সৈয়দ শাহ আলী হায়দর (রঃ) এর বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। হরতাল-অবরোধ উপেক্ষা করেও সেখানে লাখো ভক্তের সমাগম ঘটে। বার্ষিক ওরস উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও আশেকানরা উপস্থিত হন। হবিগঞ্জের বাহিরে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজর, বি-বাড়ীয় ও কিশোরগঞ্জ থেকেও আসে ভক্তরা। ওরস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই’র সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও সাংবাদিক এডঃ শাহ ফখরুজ্জামান টঙ্গী টিলায় যান। ওরসে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাজারের মোতাওয়াল্লী সৈয়দ সৈয়দুর রহমান ছোট পীর সাহেব। ওয়াজ ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি সৈয়দ শাহ রিয়াজ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৈয়দ শাহ দরাজ।
ওরস উপলক্ষে টঙ্গী টিলা পাহাড়ে মেলা বসে। শিশুদের জন্য নাগর দোলাসহ বিভিন্ন রাইডেরও ব্যবস্থা ছিল। বিভিন্ন কাফেলায় মারিফতি গান পরিবেশন করেন শিল্পীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com