বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বহি®কৃৃত শিক্ষকের কাণ্ড

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের নহরপুর শাহজালাল (রহঃ) দাখিল মাদ্রাসার বহি®কৃত শিক্ষক আব্দুল হান্নান জোরপূর্বক হাজিরা খাতায় স্বাক্ষর করার ঘটনা নিয়ে অন্যান্য শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান গত বছরের অক্টেবর মাস হতে চলতি সনের ফেব্র“য়ারী মাস পর্যন্ত কোন কারণ না দেখিয়ে মাদ্রাসায় অনুপস্থিত থাকেন। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল ইসলাম পর পর ৩টি নোটিশ পাঠান। নোটিশের জবাব না পাওয়ায় গত ৯ই ফেব্র“য়ারী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভায় ওই শিক্ষককে বহিষ্কার করা হয়। এ খবর পেয়ে আব্দুল হান্নান গতকাল শনিবার মাদ্রাসায় এসে জোরপূর্বক মাদ্রাসার আলমিরা থেকে শিক্ষকগণের হাজিরা খাতায় স্বাক্ষর দিতে চাইলে অন্যান্য শিক্ষক বাধা দেন। এ নিয়ে শিক্ষকদের সাথে আব্দুল হান্নানের উত্তেজিত বাক্য বিনিময় হয়। এ খবর পেয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য তাজুল ইসলাম সামসু ও আবু বক্কর এসে পরিস্থিতি শান্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com