শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ শহরে শিশু পার্ক স্থাপনের দাবিতে ‘চিলড্রেন’স প্রটেক্ট সোসাইটি’র মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একটি শিশু পার্ক স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে  শহরের বানিজ্যিক এলাকাস্থ মাতৃছায়া শিশু কাননের সামনে ‘চিলড্রেন’স প্রটেক্ট সোসাইটি বাংলাদেশ’ হবিগঞ্জ-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন, সাবেক উপাধ্য মুহাম্মদ আব্দুজ জাহের, কবি ও লেখক আয়েশা আহমেদ, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মুজিবুর রহমান, বন্ধুমঙ্গল রায়, সিদ্দিকী হারুন, চিলড্রেন’স প্রটেক্ট সোসাইটি’র সমন্বয়কারী পার্থ সারথি রায়, সদস্য রাজা স্মরণ ভট্টাচার্য প্রমুখ।
মানববন্ধন চলাকালে অতিথিবৃন্দ বলেন, হবিগঞ্জ শহরের শিশুদের জন্য মনোরঞ্জনের বিশেষ কোনও ব্যবস্থা নেই। তাই শহরে একটি শিশু পার্ক স্থাপন জরুরি হয়ে পড়েছে। আশা করছি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ এ ব্যপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com