সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে জনতার হাতে ভন্ড কবিরাজ আটক

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে জুবায়ের মুন্সী ওরফে জ্বীন মোল্লা নামে এক ভন্ড কবিরাজকে আটক করেছে জনতা। তার বাড়ি উপজেলার ফতেহপুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে স্থানীয় ডুবঐ বাজারে আটক করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কবিরাজ জুবায়ের কয়েক বছর ধরে তার নিজ বাড়িতে আসন বসিয়ে পানিপড়া, তাবিজ-কবজ, জাদু-টুনা, পরিবারে অশান্তি দূরীকরণ ইত্যাদির কবিরাজী চিকিৎসা করে আসছেন। মাসখানেক পূর্বে ওই এলাকার আদিত্যপুর গ্রামের এক পরিবারের একটি স্বর্ণের চেইন হারিয়ে যায়। ওই বাড়ির এক মহিলা সরল বিশ্বাসে কবিরাজ জ্বীন মোল্লার কাছে গেলে সে ওই মহিলাকে জানায়, তার ছেলে স্বর্ণ চুরি করে বিক্রি করে দিয়েছে। এ কথা শোনে ওই মহিলা বাড়িতে গিয়ে ছেলের উপর স্টিমরোলার চালান। কিন্তু কয়েকদিন পর বাড়ির একটি আলমিরার পিছনে চেইনটি পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আশপাশের লোকজন জুবায়ের মোল্লার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুবায়ের মোল্লা মাইক্রোবাস নিয়ে মৌলভীবাজারে যাওয়ার পথে ডুবাঐ বাজারে পৌঁছলে তাকে স্থানীয় লোকজন আটক করে কিল-ঘুষি মারতে থাকে। খবর পেয়ে বাজারে থাকা মেম্বার আবিদ আলী, মেম্বার ফেরদৌস আলমসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের হস্তক্ষেপে আত্মরক্ষা করে সে। পরে বিষয়টি সালিসে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com