সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের কালীগাছতলা মন্দিরে দুঃসাহসিক চুরি ॥ ৫ লাখ টাকার মালামাল খোয়া

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কালীগাছতলা মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চোরেরা গ্রীল কেটে মন্দিরে ঢুকে কালী প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকারসহ প্রণামী বাক্সের টাকা নিয়ে যায়। মন্দির পরিচালনা কমিটি ও পুলিশ জানায়, রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ চোরেরা মন্দিরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় চোরেরা প্রতিমা’র গায়ে থাকা স্বর্ণ ও রুপার মুকুট, স্বর্ণের বালা, টিকলি ও চুড়িসহ অন্যান্য অলংকারসহ প্রণামী বাক্সের নগদ টাকা নিয়ে যায়। সকালে মন্দিরের সেবাইত রিংকু দাশ ও পূর্ণিমা সরকার পূজা দিতে এসে এ ঘটনা দেখে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে জানান। মন্দির পরিচালনা কমিটির সভাপতি হবিগঞ্জ পৌর কাউন্সিলর দিলীপ দাস জানান, চোরেরা কমপক্ষে ৫ লাখ টাকা মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর গৌতম দাস, নূর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, এসআই কৃষ্ণ মোহন নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ চোরদের ধরতে অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com