সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে স্বামী পরিত্যাক্তা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৮৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কদুপুর নোয়াগাঁও গ্রামে স্বামী পরিত্যাক্তা রেজিয়া বেগম (৩৫) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে বানিয়াচং থানার এসআই হায়দারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করে। সে ওই গ্রামের মোসাল্লিন মিয়ার স্ত্রী ছিল। মৃত রেজিয়া বেগমের ভাগ্নে আমির হোসেন জানায়, ১০ বছর পূর্বে রেজিয়া তার স্বামীকে তালাক প্রদান করে। এরপর থেকে অতিকষ্টে তার দুই ছেলে এক মেয়েকে নিয়ে জীবন যাপন করছিল। সম্প্রতি ব্র্যাকের নিকট থেকে লোন নেয়। ব্র্যাকের কর্মকর্তারা লোনের টাকা ফেরতের জন্য প্রায়ই তাকে চাপ দিত। গত বৃহস্পতিবার গভীররাতে ঘরের তীরের সাথে রেজিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকালে লাশ মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে বিকেলেই লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রিজিয়ার আর্থিক দৈন্যতা ছিল বলে তার পিতা জানিয়েছেন। সে দৈন্যতার কারনে আত্মহত্যা কে থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com