বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বিয়াইনের বাড়ীতে বেড়াতে আসা অপহৃত যুবতী উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে বিয়াইয়ের বাড়ীতে বেড়াতে আসা কিশোরী অপহৃত হওয়ার ২দিন পর উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়-কুমিল্লা সদর উপজেলার দক্ষিন দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত জীবন সরকারের মেয়ে পূর্ণিমা সরকারের বিয়াইন ঝর্না সরকারকে বিয়ে দেয় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের শংকর সরকারের কাছে। বিয়াইনের বাড়ীতে বেড়াতে আসা যাওয়ার পথে পূর্ণিমা (১৮)’র উপর নজর পড়ে শংকরের প্রতিবেশী বানেশ্বর পুর গ্রামের বেনু রঞ্জন ভট্টাচার্য্যের ছেলে শুভ্র চন্দ্র ভট্রাচার্য্য (২০)’র। শুভ্র পুণির্মাকে প্রেমের প্রস্তাব দেয়। তার সাথে সর্ম্পক সৃষ্টির চেষ্টা করে। গত ৩ ফেব্র“য়ারী বিকালে পূর্ণিমা মঙ্গলপুর গ্রামে শংকরের বাড়ীতে বেড়াতে আসে এবং রাতে শুভ্র ভট্টাচার্য্য তার বন্ধু তাপস চন্দ্র সরকার, বেনু রঞ্জন আযার্চ্যসহ ৩/৪জন তাকে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে মঙ্গলবার বিকালে পূর্ণিমার ভাইয়ের ছেলে লিটন চন্দ্র সরকার থানায় অপহরন মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম রাতে অভিযান চালিয়ে চৌমুহনী বাজারের পশ্চিমে অভিযান চালিয়ে পূর্ণিমাকে উদ্ধার করে। তিনি জানান আজ বুধবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com