বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নির্বাহী প্রকৌশলীর সাথে ড. শাহ্ নেওয়াজের সৌজন্য সাক্ষাত ॥ চলতি সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বানিয়াচং সড়কের সংস্কার কাজ

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতিক্ষার পর এ সপ্তাহের মধ্যেই পূনরায় শুরু হচ্ছে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সংস্কার কাজ। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দ্রুত কাজ শুরু করতে গত শনিবার নির্বাহী প্রকৌশলী ঠিকাদার ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তিনি এ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করার তাগিদ দেন।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে দশ ট্রাক নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে এসে পৌঁছেছে। এ সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু হবে। তিনি নিশ্চিত করে বলেন, আগামী বর্ষা মৌসুমের পূর্বেই এই সংস্কার কাজ শেষ হবে।
প্রকাশ, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্ঠা কমিটির সদস্য ও বানিয়াচঙ্গের কৃতিসন্তান ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ দেশে এসেই হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সর্বশেষ অবস্থা জানতে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গত সপ্তাহে সাক্ষাত করে। সাক্ষাতকালে তিনি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জনদূর্ভোগ লাগবের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কটি বেহাল অবস্থার মধ্যে দিয়ে জনচলাচল করছেন। সম্প্রতি ৭ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ১৮ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু। কিন্তু অজ্ঞাত কারণে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যায়। এতে জনমনে ক্ষোভের সঞ্চার হয়। কি কারণে কাজ শুরু হয়ে বন্ধ হয়ে গেল এমন প্রশ্ন যখন লোকমুখে চাউড় হচ্ছিল তখন বানিয়াচঙ্গের কৃতিসন্তান ড. শাহ্ নেওয়াজ গত সপ্তাহে সওজ বিভাগের নির্বাহী প্রকৌলশীর সাথে সাক্ষাত করেন এবং বানিয়াচংবাসীর প্রাণের দাবী হবিগঞ্জ-বানিয়াচং সড়কটির সংস্কারের অনুরোধ করেন। এ ব্যাপারে গতকালও সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। সাক্ষাতকালে তিনি হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com