বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জ্বালাও পোড়াও নাশকতার প্রতিবাদে ॥ নবীগঞ্জে আওয়ামীলীগের মানববন্ধন বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগ তথা ১৪ দলীয় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দেশব্যাপী বিএনপি জামায়াতের জ্বালাও পোড়া মানুষ হত্যার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমুহ নবীগঞ্জ নতুন বাজার আব্দুল মতিন স্কয়ারে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ মানববন্ধন কর্মসূচিতে অংশ   নেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, হাজ্বী আব্দুল মুহিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রবীন্দ্র কুমার পাল, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী মোজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সহ-সভাপতি মুহিবুর রহমান আকল, আব্দুস ছালাম, সন্তোষ দাশ,  যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, নকুল আহমদ, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক, ওহি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক  মোঃ দুদু মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক  আমিনুর রহমান স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী কাজল মিয়া, প্রচার সম্পাদক আব্দুল কাদির, সহ-প্রচার সম্পাদক গৌতম দাশ
প্রমূখ। মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com