মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জ জেলা কৃষকলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এমপি আবু জাহির বলেছেন-একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নিরীহ মানুষ পুড়ে বিএনপি জামায়াত যেভাবে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে তাদের এই মনোবাসনা কখনো পূরণ হবেনা। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের এসব সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা হবে। গতকাল বিকালে হবিগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে জেলা আওয়ামী কার্যালয় থেকে জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজার নেতৃত্বে সারা দেশে বিএনপি জামায়াত মানুষ পুড়ে হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব দেওয়ান জয়নাল আবেদীন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাকির হোসেন সেলিম, দপ্তর সম্পাক সঞ্জয় রায়, প্রচার সম্পাদক আব্দুর রউফ, সমবায় সম্পাদক শাহজাহান চৌধুরী সেজু, জেলা কৃষক লীগ নেতা শেখ মিজানুর রহমান মিজান, শেখ সেলিম, মুমিন আহমে, ক্রীড়া সম্পাদক আমিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সদর কৃষক লীগের যুগ্ম আহবায়ক কাজল আহমেদ, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, মনিরুল আলম বাছির, মাসুদ আলম শামিম, কামরুল ইসলাম, খলিলুর রহমান খলিল, সিহাব চৌধুরী, নুর আলী প্রমুখ। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com