বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের আউশকান্দিতে অদক্ষ চালককে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দিতে আলী এন্টারপ্রাইজের অদ্যক্ষ ট্রাক চালকের কবল থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ১০জন যাত্রী। সামাজিক বিচারে অদক্ষ চালককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেল ৩ টার দিকে।
জানা যায়, কুমিল্লা কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা আবু হানিফ স্ব-পরিবারে তার এক বন্ধুকে নিয়ে গত বৃহ¯পতিবার একটি মাইক্রো (ঢাকা মেট্রো চ-১৫-৬৬৫৭) নিয়ে সিলেটে মাজার জিয়ারত শেষে গতকাল শুক্রবার কুমিল্লায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মুনিম ফিলিং ষ্টেশন পার হতেই মহা-সড়কের উত্তর দিক থেকে আলী এন্টার প্রাইজের মাঠি ভরাট ট্রাকটি দ্রুতগতিতে যাওয়ার সময় মাইক্রোটিকে ধাক্কা দেয়। তবে অল্পের জন্য রক্ষা পান ওই মাইক্রোটির ৩ শিশু সহ ১০জন নারী পুরুষ।
এ সময় ট্রাক চালক পালিয়ে গেলেও তাদের সহযোগীরা উল্টো মাইক্রোর যাত্রী ও চালককে মারধর করে। এ সময় এক সিএনজির চালক প্রতিবাদ করলে তাকেও আলী এন্টারপ্রাইজের লোকজন মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের প্রচেষ্টায় আলী এন্টারপ্রাইজ এর আলী ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি সমাধান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com