বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে বিদ্যুতায়নের উদ্বোধনকালে আবু জাহির এমপি ॥ আওয়ামীলীগ বিদ্যুতায়নের ম্যাধমে দেশের সিংহভাগ এলাকা আলোকিত করেছে

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার চিকিৎসা এবং যোগাযোগ উন্নয়নের পাশাপাশি মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য ব্যাপক কর্মসুচী চালিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করে প্রতিটি ঘরে ঘরে ইসলামী শিক্ষা চর্চার সুযোগ করে দিয়েছেন। শিক্ষার মানউন্নয়নে গতানুগতিক শিক্ষার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে। বিদ্যুতায়নের ম্যাধমে দেশের সিংহভাগ এলাকাকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছে আওয়ামী সরকার। কিন্তু কিছু সংখ্যক দুস্কৃতিকারী এসব উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য নানামুখী পায়তারা করছে। তাদের এসব ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দিবে এদেশের জনগণ।
গতকাল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে ২৫ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ২৪০টি পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির এ কথা বলেন। গউছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, সাধারণ সম্পাদক শেখ মোক্তার হোসেন বেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, পবিস পরিচালক ও সচিব এম এ মতিন মাষ্টার, পবিস জি এম সুলেমান মিয়া, মোতাকাব্বির চৌধুরী, শাহ রেজা উদ্দিন দুলদুল, এনামুল হক মামুন, দেলওয়ার হোসেন মান্না, আলা উদ্দিন বাবুল, খোকন চন্দ্র গোপ, ইব্রাহিম আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক শফিউল আলম শাকিল। পরে মোড়াকরি ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শাহ রেজা উদ্দিন দুলদুলের পরিচালনায় জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা কমিটি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com