বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের শ্মশানঘাট এলাকায় প্রবাসীর বাসা দখল করতে বাড়ী ঘরে হামলা ও ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় জোরপূর্বক প্রবাসীর বাসা দখল করতে বাড়ী ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শহরের নোয়াহাটি এলাকার হিরা লাল সরকারের পুত্র হিমাংশু সরকার ও জালালবাদ গ্রামের মুর্শেদ আলম সাজনের নেতৃত্বে কয়েকজন যুবক এ হামলা ও ভাংচুর চালায়। দুর্বৃত্তরা প্রবাসী জাকির হোসেনের নির্মাণকৃত বাড়ীতে ব্যাপক ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। গতকাল ভোর রাতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের প্রহারে বাড়ীর ২ পাহারাদার গুরুতর আহত হন। এ ঘটনায় মহিউদ্দিন বাদী হয়ে গতকালই হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রকাশ, ইংল্যান্ড প্রবাসী জাকির হোসেন বিগত ২০০৮ সালে ৮শতক ভূমি ক্রয় করে। সেখানে ঘর তৈরী করে উক্ত ভূমি দেখাশুনার দায়িত্ব দেন  আব্দুর রব চৌধুরীকে। তিনি সেখানে ২টি ঘর নির্মাণ করে ভাড়া দেন। কিন্তু সম্প্রতি আব্দুর রব চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় মহিউদ্দিন চৌধুরী এ বাড়ী দেখা শুনার দায়িত্ব পান।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, এঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com