বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বাণিজ্য মেলায় এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের যুদ্ধ ॥ ছুরিকাহত হয়ে এক প্রেমিক হবিগঞ্জ হাসপাতালে অপর প্রেমিক সিলেট মেডিকেলে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় সার্কাস দেখতে গিয়ে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিক ছুরিকাঘাতে আহত হয়ে এক প্রেমিক সদর হাসপাতালে অপর প্রেমিক সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি  ঘটে। আহত সূত্রে জানা যায়, শহরের ২নং পুল এলাকার আব্দুন নুরের পুত্র জসিম (১৯) তার প্রেমিকাকে নিয়ে বাণিজ্য মেলায় সার্কাস দেখতে যায়। মেলা ঘুরে একটি স্টলে বসে চটপটি খাওয়ার সময় অপর মেয়েটির অপর প্রেমিক আলী আহম্মদ বাবুলের পুত্র মোহন মিয়া (২০) সে দৃশ্যটি দেখে ফেলে। এসময় মোহন মিয়া প্রেমিকা মেয়েটিকে জসিমের নিকট থেকে চলে আসার কথা বলে। এতে জসিম ক্ষিপ্ত হয়ে মোহনের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতে উভয়ই আহত হয়। গুরুতর অবস্থায় দুজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। উপর্যুপুরি ছুরির আঘাতে জসিমের ভুড়ি বের হয়ে যায়। আশংকাজনক অবস্থায় জসিমকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com