বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং ছাত্র শিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছাত্র শিবিরের সভাপতিসহ ৩জনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের  গ্রেফতার করা হয়। তন্মধ্যে বানিয়াচং জনাব আলী কলেজ শাখা ছাত্র শিবির এর সভাপতি ও বানিয়াচং উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার উজানগাও গ্রামের সামছু মিয়ার ছেলে আমির হোসেন (২০) কে সদরের বড়বাজার এলাকার পোস্ট অফিস রোড থেকে আটক করা হয়। যুবদল নেতা আদমখানী গ্রামের তোফাজ্জ্বল হোসেন ও যাত্রাপাশা গ্রামের আনোয়ার চৌধুরী কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপসহ বেশ কয়েকটি বিশেষ ক্ষমতা আইনের মামলার অন্যতম আসামী বানিয়াচং দক্ষিণ এর ছাত্র শিবির এর সভাপতি নছিবুর রহমান গতকাল হবিগঞ্জ কোর্টে আত্মসমর্পন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com