বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে র‌্যাবের অভিযানে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ আটক-১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দেড়মন গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। সেই সাথে একটি প্রাইভেট কারসহ গাঁজা পাঁচারের সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক গাঁজা পাঁচারকারী হচ্ছে, মৌলভীবাজার সদর উপজেলার শাহাবন্দর গ্রামের গনি মিয়ার ছেলে শিপন মিয়া (২২)। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর দেড়টার দিকে স্কোয়াড্রন লীডার এ.এন.এ মুসাব্বীর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের মাদারগড়া ব্রীজের উপর থেকে গাঁজা উদ্ধারসহ পাঁচারকারীকে আটক করা হয়। মাধবপুর থেকে গাঁজা নিয়ে পাঁচারের জন্য সিলেটে যাচ্ছিল বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছে। এ ব্যাপারে  মাধবপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com