বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এনামুল হক সেলিম ও মন্নানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে যুবদলের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপিসহ ২০ দলীয় জোটের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকে লাগাতার অবরোধ, হরতালের সমর্থনে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল সেলিম এবং হবিগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এম এ মন্নানের উপর সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা যুবদল নেতৃবৃন্দ।
গতকাল সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি স্থানীয় পৌদ্দারবাড়ী এলাকা থেকে বের হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে একই স্থানে গিয়ে এক পথ সমাবেশ অনুষ্টিত হয়। জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মতিনের সভাপতিত্বে ও সাবেক অর্থ সম্পাদক এস এম মানিকের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল নেতা আবুল কামাল আজাদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালেক, মনিরুল হাসান হিরা, রাজিব আহমেদ, সামছু মিয়া, তারা মিয়া।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সোহেল মিয়া, খোকা, লিটন, আব্দুর রহমান, শংকর, সোহাগ, জিসান, শামীম, জামাল, জুনেদ, শরীফ, আশরাফুল, আল-আমিন, কাজল মিয়া, সাগর, কদ্দুছ প্রমূখ।
সমাবেশে বক্তারা, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম ও এম এ মন্নান সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং অবিলম্বে জাতীয় সংলাপের মাধ্যমে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান। অন্যথায় এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে দেশের জনগণ গণ-আন্দোলন গড়ে তুলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com