বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাইক্রোবাসের চাপায় স্কুল ছাত্র নিহত বাহুবলে গাড়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাইক্রোবাসের চাপায় ফরহাদ আলী নামে ৮বছরের এক শিশু নিহত হয়েছে। সে পানিউন্দা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে। গতকাল সোমবার সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় পাশে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরহাদ আলী গতকাল সকালে তার মা’য়ের সাথে পানিউন্দা গ্রামে নানা বাড়ি যাওয়ার পথে বড়গাঁও নামক স্থানে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট নোহা গাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। এদিকে অপর একটি সুত্রে জানাযায়, ঘাতক নোহা গাড়ীটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাহুবলের পুটিজুরি এলাকায় আটক করে স্থানীয় ইউপি কার্যালয়ে আটকে রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com