বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গাইনি ওয়ার্ডে আসে আর যায়! কে এই রহস্যময়ী যুবতী?

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০৪ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ নবীগঞ্জের যুবতীকে নিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভেলকীবাজি শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওই যুবতী আসে আর যায়। পুলিশ বলছে, ধর্ষিতা হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চলছে লুকোচুরি খেলা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের জনৈক ব্যক্তির যুবতী কন্যা গত রবিবার রাতে সদর হাসপাতালে এসে ধর্ষিতা হিসেবে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ গাইনি ওয়ার্ডে তাকে স্থানান্তর করে। এদিকে গতকাল সোমবার সকালে তার সন্ধানে হাসপাতালে গেলে ওই ওয়ার্ডের নার্সরা জানান, যুবতীটি রহস্যময়ী, সে আসে আর যায়। তার হাবভাব ও চালচলনে মনে হচ্ছে না সে অসুস্থ।
এ ব্যাপারে সদর থানার এসআই ওয়াহেদ গাজী জানান, হাসপাতাল থেকে একটি চিঠি পেয়ে সেখানে গেলে যুবতী জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে। এর বেশি কিছু জানি না। গতকাল সোমবার রাতে সাংবাদিকরা সরেজমিন হাসপাতালে গেলে ওই যুবতীর কোন হদিস পাননি। এব্যাপারে গাইনি ওয়ার্ডের নার্স জানান, ডাক্তার ও পুলিশ দেখে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে তোলপাড় চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com