বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সহিংসতা বন্ধ ও গণতন্ত্রের দাবিতে একক কর্মসূচী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের ক্রমাগত বিশৃঙ্খলা, গণতান্ত্রিক অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় জাতীয় সংলাপের দাবিতে একক অনশন শুরু করেছেন সিনিয়র আইনজীবী দেওয়ান মিনহাজ গাজী। হবিগঞ্জ টাউন হলের সম্মুখে সকাল ১০টায় অনশনে বসেন তিনি। দেশের শান্তি ও স্থিতিশীলতায় তৃণমূলের বিবেককে জাগিয়ে তোলে জাতীয় নেতাদের কার্যকর সংলাপের উদ্যোগ নেয়ার দাবিতে ওই কর্মসূচী শুর করেন। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া জাগিয়েছে। লাইক এবং কমেন্ট দিয়ে ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রাথমিক পর্যায়ে একটানা ৪৮ ঘন্টা এ কর্মসূচী চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দেওয়ান মিনহাজ গাজী। এমন কর্মসূচী প্রসঙ্গে তিনি বলেন, আমি দেশের নাগরিক, দেশটা আমারও, রক্তাক্ত কু-রাজনীতির অবসান চাই। সরকার ও বিরোধী রাজনৈতিক জোটের একগুয়েমীর কারণে দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশলীতা ব্যহত হতে পারেনা। এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী নাগরিক অধিকার আদায়ে সকল শ্রেনী-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com