শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে নিরীহ ব্যক্তির শেষ সম্বল জমিটুকু হাতিয়ে নেয়ার চেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের বিরামচর নামকস্থানে এক নিরীহ কৃষকের শেষ সম্বলটুকু হ্যাচারী প্রকল্পের আওতায় অধিগ্রহন করার অভিযোগ উঠেছে। এব্যাপারে ওই গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র আব্দুল গফুর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, খরিদাসূত্রে ৭৮৭ দাগে ৩৭ শতাংশ জায়গায় অভিযোগকারী স্থাপনা নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে ভোগ দখল করে আসছেন। এছাড়া সেখানে একটি দোকান নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি তার ভূমির উপর নজর পড়ে ওই এলাকায় অবস্থিত হ্যাচারী প্রকল্প কর্তৃপক্ষের। সেখানে হাঁস ও প্রজনন স্থাপনের জন্য বিনা নোটিশে একটি কুচক্রি মহলের ইন্ধনে তার অংশের জমিটুকু অধিগ্রহনের প্রস্তাব করা হয়। এ খবর শুনে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন গফুর। পরিবার-পরিজন নিয়ে মাথা গোঁজার একমাত্র সম্বলটুকু অধিগ্রহণ করা হলে পরিবার পরিজন নিয়ে তাকে রাস্তায় নামতে হবে। এমতাবস্থায় জমিটুকু অধিগ্রহণের আওতামুক্ত রাখতে জেলা প্রশাসক বরাবর তিনি আবেদন জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com