বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিক্ষানুরাগী ড. শাহ্ নেওয়াজের ঐতিহ্যবাহী শচীন্দ্র কলেজ পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
  • ৭৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সুনামধন্য ঐতিহ্যবাহী শচীন্দ্র কলেজ পরিদর্শন করেছেন শিক্ষানুরাগী যুক্তরাজ্য আওয়ামীলীগ উপদেষ্টা কমিটির সদস্য বানিয়াচঙ্গের কৃতিসন্তান ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। ২৮ জানুয়ারী বুধবার দুপুরে ড. নেওয়াজ কলেজে গেলে শিক্ষকরা তাকে অভ্যার্থনা জানান। এ সময় তিনি কলেজের শিক্ষার পরিবশে ও কলেজের পারিপারর্শিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। কথা বলেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণের সাথে।
পরে তিনি শিক্ষকদের সাথে নিয়ে কলেজের বিভিন্ন শ্রেণী কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ বলেন, সুশিক্ষা, সুনাগরিক ও আলোকিত মানুষ হয়ে শচীন্দ্র কলেজ থেকে বেরিয়ে কর্মময় জীবনের যোগদানের প্রত্যাশা করেন। তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের ভবিষ্যত। তারা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিবেন। তিনি ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলায় শচীন্দ্র কলেজ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান। তিনি কলেজের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সাথে ছিলেন, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, শচীন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র এম কাউছার আহমেদ, মোঃ জুয়েল মিয়া, রাসেল আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com