মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নেতা-কর্মীদের জামিনে মুক্তি পেয়ে সাক্ষাতকালে সেলিম ॥ নির্যাতন-নিপীড়ন যতই বাড়বে অবৈধ সরকারের আয়ু তত কমবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র কয়েকটি অঙ্গ-সংগঠনের ১৫ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়ে গত মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি এক গুচ্ছ ধানের শীষ দিয়ে জামিনপ্রাপ্ত নেতা-কর্মীদের বরণ করে বলেন, গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন যতই বাড়বে অবৈধ সরকারের আয়ু ততই কমবে। তিনি দলীয় নেতা-কর্মীসহ সকল জনসাধারণকে রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে হরতাল ও অবরোধ পালন করার আহ্বান জানান। জামিনপ্রাপ্ত নেতা-কর্মীরা হলেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিন, জেলা যুবদলের সাবেক অর্থ-সম্পাদক এস এম মানিক, জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহমত আলী, পৌর স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, জেলা মোটরচালকদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তারা মিয়া, যুবদল নেতা মহিউদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা মন্নান মিয়া, আঃ ওয়াহিদ, আবদাল মিয়া, আক্তার মিয়া, তাহির মিয়া, কাউছার মিয়া, ছাত্রদল নেতা লোকমান মিয়া, মোঃ পাভেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ও বিএনপি নেতা আবুল হাসিম, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী কবীর হোসেন, সাধারণ সম্পাদক কাশেম বিল্লাহ নোমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ও সদর থানা আহ্বায়ক এম এ মন্নাফ, সদর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম সোহেল, বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, ইসহাক মিয়া, লিটন সরকার, শঙ্কর বনীক, রাসেল, সোহাগ, শুভ, মামুন ও আনিস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com