বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গজনাইপুর ইউপি চেয়ারম্যান গোলাপকে ফাঁসানোর চেষ্টা গভীর রাতে অস্ত্রসহ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৭৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেছে। অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়েছে সে। আটক যুবক হচ্ছে গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে রমজান আলী (২৫)।
সূত্র জানায়, নবীগঞ্জ থানা পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে গজনাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ এর বাড়ি থেকে একটি দু’নলা বন্দুকসহ রমজান আলীকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান আলী জানায়- সাবেক ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ এর ছেলে নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল তার হাতে এই অস্ত্রটি দিয়েছেন। রাসেল তাকে বলেছেন পুলিশের কাছে সে যেন স্বীকার করে গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ তার কাছে অস্ত্রটি দিয়েছেন রাসেলদের ক্ষতি করার জন্য। কিন্তু রমজান আলী পুলিশের কাছে প্রকৃত সত্য স্বীকার করে ফেলে। প্রসঙ্গত, ইতোপূর্বে রাসেল অস্ত্রের ব্যবহার করে এক লন্ডন প্রবাসীর বাড়ি দখল করেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ তার ওই বন্দুক জব্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com