বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা এবং নবীগঞ্জের ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও কারাবন্দি যুব ও ছাত্রনেতাদের মুক্তির দাবীতে গতকাল সোমবার বিকালে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ২০ দলীয় জোট। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর সাদিকুল হক সাদিক, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, জামায়াত নেতা আব্দুল মুকিত পাঠান, মিজানুর রহমান, বিএনপি নেতা নাসির আহমদ চৌধুরী, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, কাউন্সিলর সুন্দর আলী, মোশের্দ আহমদ, আব্দুল আলীম ইয়াসিনী, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, মনর উদ্দিন, সাহেব আলী, মাহমুদ চৌধুরী, জিল্লুর নুর, সফিক আহমদ, যোশেফ বখত চৌধুরী, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আব্দুল বাছিত রাসেল, বেলায়েত হোসেন বেলাল, পিন্টু পুরকায়স্থ, এমদাদুর রহমান লেবু, সাজান চৌধুরী, ফরান আহমদ চৌধুরী ছানু, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, নাজিউর আহমদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, সাহেদ আহমদ তালুকদার, জিয়াউর ইসলাম জিয়া, কাউছার আহমদ, হোসাইন আহমদ, আলিমুল ইসলাম, জাকিরুল ইসলাম, আকবর আলী প্রমূখ। সমাবেশে বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নবীগঞ্জের ২০ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীর উপর দায়েরী মিথ্যা মামলা প্রত্যাহার, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, সাবেক যুবদল নেতা কামরুজ্জামান চৌধুরী, ছাত্রনেতা অলিউর রহমান, ছাত্রশিবির নেতা মোজাহিদুল ইসলাম ও আল আমীনকে অনতিবিলম্বে নিঃর্শত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com