বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবল লীগে পইল যুব সংঘ চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে পইল যুব সংঘ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা এস এম পুর জনকল্যাণ যুব সংঘকে ৩-১ গোলে পরাজিত করে।
খেলঅ উপলক্ষে জালাল স্টেডিয়ামে গতকাল দুপুর থেকেই আসতে থাকে দর্শক। শিরোপা অর্জনের জন্য উভয় দলেই ছিল বিদেশী খেলোয়াড়ের ছড়াছড়ি। খেলার ফলাফল নির্ধারনেও ভূমিকা ছিল এই মাঠ যিনি এর আগেও মাতিয়েছিলেন সেই এলিট। ৩ বছর পূর্বে যিনি হবিগঞ্জ জেলা দলের পক্ষে একটি খেলায় ৬টি গোল করেছিলেন।
খেলার প্রথমার্ধে অবশ্য বিজিত এস এম পুর জনকল্যাণ যুব সংঘ ১-০ গোলে এগিয়ে যায়। দলের পক্ষে গোল করেন সুবল। সকলেই যখন ধরে নিয়েছিলেন লীগের শিরোপা উঠবে এস এম পুর জনকল্যাণ যুব সংঘের হাতে ঠিত শেষ ১৫ মিনিটে বিজয়ী দলের এলিট ২টি ও অধিনায়ক সোহেল ১টি গোল করে দৃশ্যপট পাল্টে দেন। সোহেলের ১ম গোলটি অফসাইড ছিল বলে সহকারী রেফারীকে লাঞ্চিত করেন দর্শকরা। কিছু সময় খেলা বন্ধ থাকে। তখন স্টেডিয়াম জুড়ে দেখা দেয় উত্তেজনা। আয়োজক ও পুলিশের দক্ষতায় সুন্দরভাবেই শেষ হয় খেলা। খেলা শেষে পাইল এর দর্শকরা ৩ গোল ৩ গোল শ্লোগানে মুখরিত করেন মাঠ। অপরদিকে বেদনাহত এস এম পুর হতাশায় মাঠ ছাড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পইল দল মাঠ ছাড়ে পূর্ব দিকে এবং এস এম পুর মাঠ ছাড়ে পশ্চিম দিকের গেইট দিয়ে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত জন ২ গোল করা বিজয়ী দলের বিদেশী খেলোয়াড় এলিট। খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন সাজু।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি ও ফিফা রেফারী ফয়জুল ইসলাম আরিফ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মরতুজ আলী, জিয়াউল হাসান তরফদার মাহিন, যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এডঃ শাহ ফখরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সহ-সাধারন সম্পাদক আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, সফিকুজ্জামান হিরাজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, মাসুক আবুল কাশেম, ফারুক আহমেদ প্রমুখ। মাস ব্যাপি এই লীগে ২৪টি দল অংশ গ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির সদ্য উদ্বোধন হওয়া আধুনিক স্টেডিয়ামকে জমজমাট করতে ফুটবল ও ক্রিকেটে গোল্ডকাপ স্পন্সরের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com