বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী ভাংচুর ॥ প্রশাসনে তোলপাড় ॥ ছাত্রদল নেতার দায় স্বীকার

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে অবরোধের ১৭তম দিনে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এনিয়ে প্রশাসনে চলছে তোলপাড়। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে নিজ বাসভবনের সামনে গাড়ী রেখে হবিগঞ্জের এডিসিসহ কয়েকজন সরকারী কর্মকর্তাকে নিয়ে মধ্যাহ্নভোজে যান ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্ত হকিস্ট্রিক দিয়ে গাড়ীর গ্লাস ভাংচুর করে। এসময় উপস্থিত লোকজনের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ইউএনও, ওসিসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ভাংচুরকারীদের নাম উদঘাটন করে পুলিশ। এসময় ছাত্রদল নেতা শরীফের নাম ফাঁস হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টায় সাঁড়াশি অভিযান চালায়। ওসি লিয়াকত আলী জানান, ছাত্রদল নেতা শরীফ ঘটনার দায় স্বীকার করেছে। তার কথাবার্তা মোবাইলে রেকর্ড করে রাখা হয়েছে। উপরের নির্দেশেই সে এ ঘটনা ঘটিয়েছে বলেও স্বীকার করেছে। তাকে গ্রেফতার করলেই কাদের নির্দেশে ঘটনা ঘটিয়েছে সব তথ্য বেরিয়ে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com